196) Play an important role in

Mymensingh 2022 (b), Dhaka 2017 (a)

Judge GIF by GIPHY News

কোনো কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা - contribute significantly in

Trees play an important role in maintaining ecological balance. (পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।)

Rule Type: Fixed Phrase। "Play an important role in" সবসময় একসাথে বসে।

197) Point out / to

Cumilla 2023 (e), Dinajpur 2019 (e), Sylhet 2019 (h)

Ha Ha Smile GIF by The Tonight Show Starring Jimmy Fallon

point out

চিহ্নিত করা / উল্লেখ করা - identify / mention / indicate

The teacher pointed out the mistakes in the essay. (শিক্ষক রচনার ভুলগুলো চিহ্নিত করলেন।)

point to

দিকে ইঙ্গিত করা / দেখানো - direct attention to / indicate towards/ to indicate or suggest evidence for a conclusion

He pointed to the map on the wall. (সে দেয়ালের মানচিত্রের দিকে ইঙ্গিত করলো।)

The evidence points to negligence. (

❝

The teacher pointed TO the diagram on the board and pointed OUT the key differences between the two systems.
শিক্ষক বোর্ডের চিত্রের দিকে ইঙ্গিত করলেন (TO), আর দুটি পদ্ধতির মধ্যে প্রধান পার্থক্যগুলো চিহ্নিত করলেন (OUT)।

198) Positive effects on

Jessore 2023 (i), Cumilla 2022 (i)

Happy Great Job GIF by Dr. Donna Thomas Rodgers

কোনো কিছুর উপর ইতিবাচক প্রভাব - good impact on

Reading has positive effects on the mind. (পড়াশোনার মনের উপর ইতিবাচক প্রভাব আছে।)

Rule Type: Fixed Phrase। "Effects on" সবসময় একসাথে বসে। আগে (positive/negative/harmful/bad) যেকোনো adjective বসতে পারে।

মনে রাখার সহজ উপায়: effect on = impact on। দুটোর মানে একই, দুটোতেই "on" বসে। "প্রভাব" মানেই সবসময় ON।

199) Prejudicial to

2018 Boards [Rajshahi, Cumilla, Chattogram, Barishal] (j)

aaron rodgers islamophobia GIF

কোনো কিছুর জন্য ক্ষতিকর / প্রতিকূল - harmful to / damaging to

Smoking is prejudicial to health. (ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।)

মনে রাখার সহজ উপায়: prejudicial to = harmful to = injurious to = detrimental to। সবগুলোর মানে একই: "ক্ষতিকর"। সবগুলোতেই "to" বসে। "ক্ষতিকর" মানে "কার জন্য ক্ষতিকর?" তাই TO।

200) Prepare for

Rajshahi 2019 (c)

Prepare Pop Tv GIF by Schitt's Creek

কোনো কিছুর জন্য প্রস্তুতি নেওয়া - get ready for

She is preparing for the SSC exam. (সে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।)

201) Presence in / of

Cumilla 2023 (f), Dinajpur 2019 (f)

Interested Kim Kardashian GIF

presence in

কোনো জায়গায় বা ক্ষেত্রে উপস্থিতি - being present in a place/field

The army's presence in the area maintained peace. (এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি শান্তি বজায় রাখলো।)

presence of

কারো সামনে / অস্তিত্ব - being in front of someone / existence of

He confessed in the presence of the judge. (সে বিচারকের সামনে স্বীকারোক্তি দিলো।
একটি বাক্যে দুটো)

❝

The presence OF the headmaster was noticed, and his regular presence IN the school keeps the students disciplined.
প্রধান শিক্ষকের উপস্থিতি লক্ষ্য করা হলো (OF), আর স্কুলে তাঁর নিয়মিত উপস্থিতি ছাত্রদের শৃঙ্খলাবদ্ধ রাখে (IN)।

202) Preside over

Jessore 2022 (b)

Joking Joe Biden GIF by The Democrats

সভাপতিত্ব করা / পরিচালনা করা - chair / be in charge of

The principal presided over the meeting. (অধ্যক্ষ সভায় সভাপতিত্ব করলেন।)

মনে রাখার সহজ উপায়: preside OVER = কিসের "উপর" পরিচালনা? তাই OVER। "Mastery over" এর মতোই "preside over" এ OVER বসে।

203) Pride in (Take pride in)

Cumilla 2025 (f)

pride scotland GIF

কোনো কিছুতে গর্ব করা / গর্ববোধ করা - feel proud of / be proud of

We take pride in our Liberation War. (আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি।)

Rule Type: Fixed Phrase। "Take pride in" সবসময় একসাথে বসে।

204) Problem in / with

Dinajpur 2025 (g), Dinajpur 2023 (a), Barishal 2022 (a)

Tom Hanks Space GIF by TV4

কোনো ক্ষেত্রে সমস্যা - difficulty in / trouble in

There is a big problem in our education system. (আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি বড় সমস্যা আছে।)

problem with

কোনো জিনিস বা ব্যক্তির সাথে সমস্যাI - trouble with a thing/person

have a problem with my computer.আমার কম্পিউটারে সমস্যা আছে।

❝

There is a major problem IN our healthcare system, and many patients face problems WITH getting proper treatment on time.
আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি বড় সমস্যা আছে (IN), আর অনেক রোগী সময়মতো সঠিক চিকিৎসা পেতে সমস্যার সম্মুখীন হয় (WITH)।

205) Proportion to (In proportion to)

Barishal 2022 (e)

Yaoi GIF

অনুপাতে / অনুসারে - in relation to / corresponding to

His salary is not in proportion to his work. (তার বেতন তার কাজের অনুপাতে নয়।)

Rule Type: Fixed Phrase। "In proportion to" সবসময় একসাথে বসে।

206) Protect from

2018 Boards [Dhaka, Dinajpur, Jessore, Sylhet] (c)

Protect New Year GIF by Collective Media Network

কোনো কিছু থেকে রক্ষা করা - guard from / save from

Trees protect us from the scorching sun. (গাছ আমাদের প্রখর রোদ থেকে রক্ষা করে।)

মনে রাখার সহজ উপায়: protect from = save from = escape from। তিনটাতেই "from" বসে। "থেকে" রক্ষা / পালানো = FROM।

207) Provide with

Rajshahi 2024 (h), 2018 Boards [Dhaka, Dinajpur, Jessore, Sylhet] (h)

8-1 Providence GIF

কোনো কিছু সরবরাহ করা / দেওয়া - supply with / give something to someone

The government provides the poor with food. (সরকার গরিবদের খাদ্য সরবরাহ করে।)

মনে রাখার সহজ উপায়: provide someone WITH something। "কী দিয়ে" সরবরাহ করলো, তাই WITH।

208) Punitive action against

Chattogram 2024 (h)

Yell Lets Go GIF by Xbox

কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা - punishing steps against

The government took punitive action against the illegal traders. (সরকার অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো।)


Rule Type: Fixed Phrase। "Punitive action against" সবসময় একসাথে বসে।

মনে রাখার সহজ উপায়: "action against" মনে রাখো। আগে যেকোনো adjective বসতে পারে: punitive action against (শাস্তিমূলক ব্যবস্থা) strict action against (কঠোর ব্যবস্থা) legal action against (আইনি ব্যবস্থা) সবগুলোতেই "against" বসে। "বিরুদ্ধে" মানেই AGAINST।

209) Part by (In part by)

Sylhet 2025

Youre Funny Season 5 GIF by The Office

আংশিকভাবে কোনো কিছু দ্বারা - partially by / partly because of

The success was driven in part by the hard work of the team. (সাফল্যটি আংশিকভাবে দলের কঠোর পরিশ্রম দ্বারা চালিত হয়েছিলো।)


Rule Type: Fixed Phrase। "In part by" সবসময় একসাথে বসে।

মনে রাখার সহজ উপায়: "in part" = আংশিকভাবে (partially)। "by" = দ্বারা (by what cause)। একসাথে "in part by" = "আংশিকভাবে কোনো কিছু দ্বারা"।

210) Past (used as a preposition of movement)

Barishal 2019

Summer Relaxing GIF by The Pathfinder

পাশ দিয়ে / অতিক্রম করে - moving beyond / going by

He walked past the mosque without stopping. (সে না থেমে মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলো।)

মনে রাখার সহজ উপায়: "past" নিজেই একটি preposition হিসেবে কাজ করে। এটি movement বোঝায়: কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া বা অতিক্রম করা। "Past" এর আগে movement verb বসে: walk past = পাশ দিয়ে হেঁটে যাওয়া drive past = পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া run past = পাশ দিয়ে দৌড়ে যাওয়া fly past = পাশ দিয়ে উড়ে যাওয়া